জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বার্ষিকী
এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে পরিচিত, গোটা বিশ্ব যাকে ফুটবলের রাজা হিসেবে চেনে, তার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে ৮২ বছর বয়সে ব্রাজিলের একটি হাসপাতালে মারা যান এই কিংবদন্তি।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের অমর দিকপাল কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ব্রিটিশ শাসনামলে ঢাকা বেতার কেন্দ্র চালু হয়।
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে একটি হোটেলকক্ষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার সুপ্রিমকোর্টের পাশে তিন নেতার মাজারে তার সমাধি রয়েছে।
নানা আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ধ্বনি বিস্তার বইয়ের মোড়ক উন্মোচনসহ নানা অনুষ্ঠান হয়েছে।
আজ ৩ ডিসেম্বর, শিশুসাহিত্যিক, সংগঠক, লেখক রোকনুজ্জামান খান (দাদাভাই)-এর ২৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের আজকের দিনে তিনি পরলোক গমন করেন। তিনি ১৯২৫ সালের ৯ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৮ নভেম্বর)।
১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহের শান্তিডাঙ্গা-দুলালপুরে ১৭৫ একর জায়গাজুড়ে স্বাধীনতাত্তোর দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) যাত্রা শুরু হয়।
নারীমুক্তি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের অগ্রদূত জননী সাহসিকাখ্যাত কবি বেগম সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে বিভিন্ন কর্মসূচি পালন করবে।