বগুড়ায় অজ্ঞাতনামা এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
বাসের ধাক্কা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দ্রুতগামী একটি পরিবহন বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরও এক যুবক।
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ (৩৮) নিহত হয়ছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটমুখী একটি বাসের ধাক্কায় তারা শেখ (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বরিশালে এনা পরিবহন নামে এক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ফুয়াদ শরিফ (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
কুমিল্লায় বুড়িচং উপজেলায় ঢাকাগামী বাসের ধাক্কায় রফিকুল ইসলাম রুক মিয়া নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রুক মিয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মরহুম মো. মনোহর আলী (মনু) মিয়ার ছেলে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলিতে থাকা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। প্রাথমিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ নগরীতে বিলবোর্ডের খুঁটিতে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪০ জন।