মাগুরা ছোটব্রিজ এলাকায় বাসের ধাক্কায় অসিম বিশ্বাস (১৮) ও লিমন হোসেন (২৮) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজের জন্য প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মাগুরা শহরে আসছিলেন।
বাসের ধাক্কা
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় খোরশেদ আলম সিকদার (৫৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাকের পেছনে গ্রীনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক নিহত হন। এ সময় বাসের আরো তিন যাত্রী আহত হয়েছেন।
রাজধানীর মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক মো. সুজনকে আটক করেছে পুলিশ।
বাগেরহাটের ফকিরহাট পালেরহাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ যাত্রী। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শিলারগঞ্জের সাপলেজা গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিক (৪২)।
বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ন
টাঙ্গাইলে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বরিশালের উজিরপুরে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়েছেন।
মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকায় বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।