স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলছেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭২-এ ওষুধ ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড, ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেয়ার বিধানও রয়েছে।
বাস
ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চারজন। তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দীর্ঘ ৩০ ঘণ্টা পর ভোলা জেলার অভ্যন্তরীণ পথে বাস চলাচল শুরু হয়েছে। বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ভোলা-চরফ্যাশন পথের সাধারণ যাত্রীদের মধ্যে।শনিবার দুপুর ১২টার দিকে ভোলা বাসস্ট্যান্ড থেকে ‘স্বপ্ন ছোঁয়া’ নামে একটি বাস যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে গেছে।
গাজীপুরজেলার কাপাসিয়ায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার বিকেলে কাপাসিয়ার মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকার ধামরাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ইসরাফিল হোসেন (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫) নামের দুই পোশাক শ্রমিক দম্পতি নিহত হয়েছেন।
আসিয়ানের সদস্য রাষ্ট্র হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে এক আইনজীবী ও তার ২ বছরের শিশুকন্যা নিহত হয়েছে। এ সময় গাড়িতে থাকা আইনজীবীর স্ত্রী, বড় মেয়ে ও চালক আহত হয়েছে।
আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে নগরীর বেশির ভাগ আবাসিক হোটেলে আগামী ৪ ও ৫ নভেম্বরের সিট অগ্রিম বুকিং হয়ে গেছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার দল গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় বিএনপি আন্দোলন করতে পারছে।