বিশ্বজুড়ে মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন পর্যন্ত বিশ্বর ৯২টি দেশ ও অঞ্চলে এ রোগে ৩৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন।
বাস
মরক্কোর বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে বুধবার ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষেত্রে এটি ছিল অন্যতম। এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার একটি বড় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যসেবা ব্যয় বিল আইনে স্বাক্ষর করেছেন। যা মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের আরো উদ্দীপ্ত করছে এবং নির্বাচনে রিপাবলিকাদের বিজয়ের কিছুটা স্তিমিত করেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হল থেকে রান্নার সরঞ্জাম সরানোর নির্দেশনা বাতিলসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অপরাজিতা হলের একদল ছাত্রী বিক্ষোভ শুরু করেন। পরে অন্যান্য হলের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন। কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার পর তারা আন্দোলন স্থগিত করে হলে ফেরেন।
ভারতের জম্মু ও কাশ্মিরে নদীতে পড়ে গেল দেশটির নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বাস। এই ঘটনায় ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরো অনেকে। মোট ৩৭ জন জওয়ান বাসটিতে ছিলেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণের সিদ্ধান্ত বৈধ বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ
ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত করল বিশ্ব ফুটবলের পরিচালনাকারী সংস্থা ফিফা।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে আজও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে অত্যন্ত সক্রিয় এবং দেশের অন্যত্র তা সক্রিয় রয়েছে।
জেরুজালেমের ওল্ড সিটির কাছে একটি বাসে বন্দুকধারীর এলোপাতাড়ির গুলিতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকালে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।