পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফ
ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বন্দুকের নলের আঘাতে সফিক (২৯) নামে বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে তিন থেকে চারটি ছররা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার পর বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফ তাতে সাড়া দেয়নি।
ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময় আটক ৩১ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিএসএফ। রবিবার চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, শিশু ও তৃতীয় লিঙ্গের মোট ৬০ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর উদ্দিন (২৩) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে তার ভাগ্যে কী ঘটেছে সেটি এখনও জানা যায়নি।
ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করায় দুই বাংলাদেশি নারীকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। এ সময় বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার মধ্যরাতে ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে মুহুরী ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে তাদের ফেরত দেওয়া হয়।
চারদিন পর সিলেটের কানাইঘাটের আবদুর রহমানের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার দিবাগত রাত ১টার দিকে ডোনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বাংলাদেশ পুলিশ লাশটি গ্রহণ করে। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়েছে।