বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, গত ৪ অক্টোবর জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়ের পর থেকে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় পুনরায় চালু করা যায়নি।
বিদ্যুৎকেন্দ্র
বাংলাদেশ-ভারত বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান সহযোগিতার অংশ হিসেবে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিটটি আগামী অক্টোবরের শুরুতে বাণিজ্যিকভাবে চালু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।১৩২৯ (২x৬৬০) মেগাওয়াট কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ সফলভাবে ১৫ আগস্ট জাতীয় গ্রিডের সাথে সমন্বয় করা হয়।
জাতিসঙ্ঘের পরমাণু শক্তি সংস্থার প্রধান জানিয়েছেন যে ইউক্রেনের ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের জন্য তাদের একটি দল রওনা দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ-সীমান্তের কাছে অবস্থিত।
ইউক্রেনের ঝাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র এখনো রাশিয়ার দখলে। কেন্দ্রটির ভেতরে রাশিয়ার সেনা লুকিয়ে আছে বলে অভিযোগ। ভেতর থেকেই তারা লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের ভারত সফরকালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাবনার ঈশ্বরদীতে ৭০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্রিড টাইড সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপন হচ্ছে। যৌথভাবে দাইহান গ্রিণ এনার্জি কোম্পানি লিমিটেড, হাই কোরিয়া কোম্পানি লিমিটেড এবং পাবনা সোলার পাওয়ার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।
চীন প্রথমবারের মতো সমুদ্র তীরবর্তী এলাকায় বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। এই বিদ্যৃৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি।
পাবনা প্রতিনিধি:নির্ধারিত মেয়াদের কয়েক মাস আগেই ২০২৩ সাল থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক শওকত আকবর।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) উৎপাদন শুরু করলে দেশের ১৮ লাখ পরিবার সহজ লভ্যে বিদ্যুৎ সুবিধা পাবে। একই সঙ্গে দুই হাজার ৫শ’ জন দক্ষ এ শেীয় জনবল কাজের সুবিধা পাবে। যদিও এখন প্রকল্প নির্মাণ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় অর্ধ লাখ পরিবার জড়িত রয়েছে।