গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সারবানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে
চট্টগ্রামের পটিয়ায় গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে রাবেয়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দি কুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দিনাজপুরের খানসামা উপজেলায় পানির মোটরের সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস আলম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জের মাধবপুরে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রায়হান মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাড়ির সামনে নারেকেল গাছে ওঠে নারেকেল পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে মারা যায় সিফাত (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিজের মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। মৃত খামারী মো. ওমর ফারুক হাওলাদার (৫০) উপজেলার পূর্ব মানিককাঠি গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নাথ পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
রাজধানীর মতিঝিলে বিদ্যুতের খুঁটিতে ওয়াইফাই লাইন টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।