চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে বিদ্যুস্পৃষ্টে হানিফ সিকদার (২৯)নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকায় আনোয়ার হোসেনের নির্মাণাধীন ষষ্ঠ তলা ভবনে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসলাম (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বত্রিশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে পাঁচটার দিকে কাশিপুর হাজীপাড়া এলাকার মালেহা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
জামালপুরের সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়া খোলা এলাকায় থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
মাঠে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফারুক (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রাজধানীর মেরুল বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ (২৬) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন।
মেহেরপুরের রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুমাইয়া বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।