বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বুধবার ৫ জন মেরিনসহ একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এক মুখপাত্র এ কথা জানান।
নেপালে বিধ্বস্ত বিমানটি থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে হিমালয়ের পাদদেশে লামচে নদীর কাছে বিধ্বস্ত হওয়া বিমানটি সেনাবাহিনী ও পুলিশের উদ্ধাকারী দল লাশগুলো উদ্ধার করে। খবর কাঠমান্ডু পোস্টের
হাইতিতে বুধবার একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ একথা জানিয়েছে।
দক্ষিণ পূর্ব চীনে ভেঙে পড়ল একটি বিমান। ১৩৩ জন যাত্রী ছিলেন বিমানটিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ভারতীয় সময় সোমবার দুপুরে দুর্ঘটনার খবরটি জানা যায়।
নরওেয়েতে নেটোর একটি মহড়ায় অংশ নেয়া একটি মার্কিন প্রশিক্ষণ বিমান চারজন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নরওয়ের জরুরি সংস্থাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এখবর জানাচ্ছে।
রোমানিয়ার পূর্বাঞ্চলে কৃষ্ণ সাগরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বুধবার সামরিক বাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে তাদের আটজন প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিককালে এটি ছিল দেশটির বিমানবাহিনীর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার এফ-৩৫ যুদ্ধবিমানটি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাইলট দ্রুত প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন।
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর সাউথ কিভু প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।