টিকিটের দাবিতে রাজধানী ঢাকার বিমানবন্দর স্টেশনে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ থেকে বিদেশে বিপুল পরিমাণ সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ছয় দিন পর চালু হয়েছে।
দুবাই থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ২৪৪ গ্রাম সোনা, ৯ কেজি সিসাসহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
৩৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাইফুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
উদ্বোধনের প্রায় ১১ মাস পরও চালু হয়নি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট কার্যক্রম। তবে আগামী জুনের মধ্যে ই-পাসপোর্টধারী যাত্রীরা আধুনিক এ সেবা পাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের নির্মাণকাজে গতি আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাবনা প্রতিনিধি: বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে পাবনার সদর উপজেলার আতাইকুলার চরমপন্থি দলের নেতা বিল্লাল মিশরী হত্যা মামলার প্রধান আসামী চরমপন্থি দলের আরেক নেতা মোঃ নাজিম (৩৮) প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। এনিরয় এই হত্যাকান্ডের ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হলো।
অর্থ আত্মসাৎসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই আমজাদ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি বৃহস্পতিবার রাতে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিমানবন্দর-উত্তরামুখী ফুটওভার ব্রিজ থেকে কিছুটা সামনে সড়কের মাঝে বুধবার রাত সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।