ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে অ্যাস্টন ভিলা দলে ছিলেন না ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনিও। ধারণা করা হচ্ছিল, ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন তিনি। রোনালদোদের বিপক্ষে জয়ের পর ভিলা কোচ উনাই এমিরি দিলেন বড় দুঃসংবাদ।
বিশ্বকাপে
আগামী মাসে কাতারে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের জন্য আটটি স্টেডিয়াম প্রস্তুত করেছে আয়োজক কর্তৃপক্ষ। পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন হওয়া স্টেডিয়মাগুলোতে এখন শুধুমাত্র ম্যাচ গড়ানোর অপেক্ষা।
৮ দলের প্রথম রাউন্ড দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে রোববার। অস্ট্রেলিয়ার সাতটি শহরে এ টুর্নামেন্ট চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের খেলা দেখতে এরই মধ্যে টিকিট কিনেছেন ছয় লাখের বেশি মানুষ।
ইকুয়েডরের এক খেলোয়াড়ের বৈধতা নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছিল চিলি। যে কারনে বাছাইপর্বের বাঁধা পার করেও কাতারে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল ইকুয়েডরের। কিন্তু সব বাঁধা অতিক্রম করে চিলির সেই অভিযোগকে প্রত্যাখান করে দিয়েছে বিশ্ব ফুটবলে নিয়ন্ত্রন সংস্থা।
স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্লে-অফের সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে ওলেকজান্দার জিনচেনকো বলেছেন তিনি ইউক্রেনের মানুষের জন্য মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে চান।
ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আর এ জয়ে বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা।
কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিল। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে সাও পাওলোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশনে হোঁচট খেয়েছে টাইগাররা। মাত্র ছয় রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
নিশাঙ্কাকে ফিরিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। ৪০ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন আমেজ, বাড়তি উত্তেজনা। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মাঠে গড়াতে যাচ্ছে বহুল প্রতিক্ষীত ভারত-পাকিস্তান মহারণ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।