প্রথমার্ধের ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ম্যাচ একপ্রকার নিজেদের করে নিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এরপর ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে নরওয়ের কফিনে স্রেফ শেষ পেরেকটা ঠুকেছেন তারই ক্লাব সতীর্থ দিজিরে দুয়ে।
- চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান তাঁতী লীগ সভাপতি জামাল গ্রেপ্তার
- * * * *
- খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার
- * * * *
- নারিকেল গাছ থেকে পড়লেন বিদ্যুতের তারে, প্রাণ গেল শ্রমিকের
- * * * *
- গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী
- * * * *
- ফেসবুকে বিরূপ মন্তব্য, বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা
- * * * *
বিশ্বকাপ
বিশ্বকাপের মঞ্চে আজ ইরাকের ওপর দিয়ে যেন এক ঝড় বয়ে গেল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে মধ্যপ্রাচ্যের দেশটিকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে আফ্রিকার সিংহ সেনেগাল।
.
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতোমধ্যে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে জাপান।
ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা কম হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রতিক্রিয়াই ছিল বেশি। ব্রাজিলভিত্তিক এক সংবাদমাধ্যমের সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে অসাধারণ গোল, রোমাঞ্চকর ম্যাচ আর শিরোপা জয়ের গল্পের পাশাপাশি রয়েছে লাল কার্ডেরও নানা অধ্যায়। দীর্ঘদিনের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছে ব্রাজিল। এখন পর্যন্ত দলটির খেলোয়াড়রা মোট ১১ বার মাঠ থেকে বহিষ্কৃত হয়েছেন।
৪৮ দলের এই বিশ্বকাপে গোলের নতুন রেকর্ড গড়বে এমনটা অনুমেয়ই ছিল। তবে টুর্নামেন্টের এত প্রাথমিক পর্যায়েই সেই রেকর্ড ভেঙে যাবে, তা অনেকেই ভাবেননি। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই এক আসরে সর্বোচ্চ গোলের আগের রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের আসর।
‘সত্যি বলতে এটা আমার প্রাপ্য নয়’। ঘানার বিপক্ষে ম্যাচসেরা হয়ে ইংল্যান্ডের জুড বেলিংহামের অকপট স্বীকারোক্তি এটি। তার মতে, গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি প্রাপ্য ঘানার কোনো ডিফেন্ডারের।
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ শেষে গ্যালারি থেকে মাঠে নেমে বাবার সঙ্গে জয় উদযাপন করতে চেয়েছিলেন নেইমারের ছেলে দাভি লুকা। কিন্তু মাঠে নামার আগেই তাকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।
বিশ্বকাপে ইংল্যান্ডের জুড বেলিংহাম বা জার্মানির লেরয় সানের পায়ের দিকে কি খেয়াল করেছেন? মোজার পেছনের দিকটা খেয়াল করলে দেখবেন, বড় বড় ফুটো। পেছনে কাটা, পাশে ছেঁড়া—যেন কেউ কাঁচি চালিয়ে দিয়েছে।
চার বছর আগে কাতার বিশ্বকাপ জিতে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। মেসি ট্রফি হাতে তোলার সময় সেটির যা দাম ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ।