ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মচারী শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ জুন) প্রশাসন ভবনের ৩য় তলার সভা-কক্ষে এটি অনুষ্ঠিত হয়৷
বি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি, বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স প্রদান বন্ধ করার দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিকরা।
কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গুস্তাভো পেট্রো। তিনি এম-১৯ গেরিলা আন্দোলনের একজন সাবেক সদস্য। রোববার ধনকুবের রোডলফো হার্নান্দেজকে ব্যাপক ভোটের ব্যবধানে হারিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজীর চার গ্রাম প্লাবিত হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে টানা ৩ সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে আরো ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৩ এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার বাঘাইছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটের উভয় পাড়ে পাটাতনে পানি উঠে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
ইউক্রেনের খারকিভ অঞ্চলে একটি ট্যাংক মেরামত কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী ইস্কান্দানর ক্ষেপণাস্ত্রের ওই কারখানায় আঘাত হেনেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের অভ্যন্তরে মানববন্ধন করেছেন স্থানীয় ঠিকাদাররা। রবিবার (১৯ জুন) ইবি ঠিকাদার সমিতির ব্যানারে প্রশাসন ভবনের সামনে তারা এতে মানববন্ধন করেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ ১৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।