কোনো ব্যক্তির লবিস্ট নিয়োগের দায় বিএনপির না তবে বিএনপি এ পদক্ষেপকে সাধুবাদ জানায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি নতুন স্বীকৃতিতে মক্কার ক্লক টাওয়ার
- * * * *
- ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, সমুদ্রসৈকতে সতর্কতা জারি
- * * * *
- প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- * * * *
- ভারতে দাউদাউ করা আগুনে মাসহ ছাই হয়ে গেল দুই মেয়ে
- * * * *
- কম দামে চাল রফতানি করে ‘চাপে’ ভারত
- * * * *
বি
একটি বোমা বিস্ফোরণের ঘটনায় কেনিয়ার পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমালিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব কেনিয়ায় একটি বাস রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটির শিকার হয়। সেই ঘটনায় ১৩ জন যাত্রী নিহত ও অন্যান্যরা আহত হন।
পশ্চিমবঙ্গে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্ণন্ত স্কুল খুলছে ৩রা ফেব্রুয়ারি। সেদিনই খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা ঘোষণা করেন।
কানাডার রাজধানী অটোয়া দ্বিতীয় দিনের মতো ট্রাক চালকদের অবরোধের মুখে অচল হয়ে আছে। টিকা না নেয়া ট্রাক চালকরা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তাদের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়েছিল।
দুই দক্ষিণ আফ্রিকান ফাফ ডু-প্লেসিস ও ক্যামেরন ডেলপোর্টের জোড়া হাফ-সেঞ্চুরিতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরের ১৩তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ডু-প্লেসিস ৫৫ বলে অপরাজিত ৮৩ ও ডেলপোর্ট ২৩ বলে অপরাজিত ৫১ রান করেন।
সাম্প্রদায়িক, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এ দেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে বোলিং এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মেহেদি হাসান মিরাজকে নিয়েই মাঠে নামছে বন্দরের দলটি। এদিকে কুমিল্লার হয়ে তৃতীয় ম্যাচে এসে খেলা শুরু করেছেন লিটন দাস।
পাবনা প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে শিক্ষার্থীরা ফুঁসে ওঠছে। গণিত বিভাগের শিক্ষক নিয়োগে অস্বচ্ছতাসহ নানা অনিয়ম ও একই বিভাগের চেয়ারম্যানকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মিথ্যা প্রেমের বানোয়াট প্রতিশ্রুতি
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতরাতে শেষ আটের লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে হেরেছে ভারতের কাছে। গত আসরের ফাইনালে এই ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশের যুবারা।