ম্যালেরিয়ার টিকা অনুমোদন করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই টিকা বানিয়েছে গ্ল্যাক্সো স্মিথক্লাইন।আফ্রিকায় এই টিকার পরীক্ষা হয়েছে। সাফল্যের হার ৩০ শতাংশ। তা সত্ত্বেও এই টিকা অনুমোদন করা হয়েছে।
বি
বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।বৃহস্পতিবার 'শিফটিং গিয়ারস: ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট প্রোজেক্ট' শিরোনামের দক্ষিণ এশিয়ার সর্বশেষ অর্থনৈতিক হালহকিকতের ওপর বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ও শ্রদ্ধা নিবেদনে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে কেউ লিখেছেন গান, কেউ বানিয়েছেন সিনেমা আবার কেউ বা লিখেছেন কবিতা। তবে তার জন্মশতবার্ষিকীতে নতুন মাত্রা যোগ করতে একশটি কবিতা লিখেছেন কবি সুভাষ আচার্য।
করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এখনো বিপদমুক্ত হওয়া যায়নি বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভিড-১৯ বিষয়ক প্রধান মারিয়া ভ্যান কারখোভ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পিঠের ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের পেস অলরাউন্ডার স্যাম কারান। স্যামের বদলি হিসেবে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তার ভাই টম কারান।ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
পরিচ্ছন্নতা ও দেখভালের অভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হল কাজী নজরুল ইসলাম হলের একমাত্র রিডিং রুমে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। জানালার পাশে ড্রেন হওয়ায় সারাক্ষণই দুর্গন্ধ হয়ে থাকে।
ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন। তবে এর আগে কলকাতার কালীঘাটে গিয়ে মাথা ন্যাড়া করে, গঙ্গায় গোসল সেরে বিজেপি করার প্রায়শ্চিত্ত করেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের নবীন কর্মকর্তাদের সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, সন্ত্রাসবাদ কোনো ধর্ম, জাতি, বিশ্বাস, সংস্কৃতি, নৃগোষ্ঠী বা সমাজের সাথে যুক্ত হতে পারে না এবং তা হওয়া উচিতও নয়।