এ যাবৎকালের অন্যতম বৃহৎ আর্থিক দলিলপত্র ফাঁসের এক ঘটনায় বিশ্বের বড় বড় নেতা, রাজনীতিবিদ ও ধনকুবেরদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য বেরিয়ে এসেছে।
বি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার। সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
আফগানিস্তানের রাজধানী কাবুলের এক মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। রোববার কাবুলের ঈদগাহ মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে।
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে শফিকুল ইসলাম (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
ঈশ্বরদীর পাকশী রেল বিভাগে বিশেষ অভিযানে বিনা টিকিটের ৯ শ’৩০ জন ট্রেনযাত্রীর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করেছে রেল কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের আগামীকাল ৪ অক্টোবর থেকে কোভিড-১৯ টিকা দেয়া শুরু হবে।
প্রবাসীদের দেশে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সহায়তা প্রদানে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করবে। বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রবাসীরা যেসব সুযোগ-সুবিধা চান, সেসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রবাসীদের বিনিয়োগ সম্প্রসারণে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলবে ২৫ অক্টোবর। এদিন থেকে সশরীরে ক্লাস চালু হবে সকল বিভাগে। তার আগে ২১ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হবে।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিবিসি-সিএনএনসহ সতেরোটি বিদেশি চ্যানেল বাংলাদেশে 'ক্লিন ফিড' পাঠানো সত্বেও সেগুলো বন্ধ রেখে শর্ত ভঙ্গ করেছেন কেবল অপারেটররা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখন মিউজিয়ামে। মীমাংসিত বিষয়ে নতুন করে বিতর্কের সুযোগ নেই।