বি

বাবুল সুপ্রিয়কে ‘বিশ্বাসঘাতক’ বলল বিজেপি

বাবুল সুপ্রিয়কে ‘বিশ্বাসঘাতক’ বলল বিজেপি

বাবুল সুপ্রিয় শনিবার দুপুরে তৃণমূলে যোগ দিয়েছেন। আর বিকালেই রাজ্য বিজেপি বলল, বাবুল বিশ্বাসঘাতকতার কাজ করেছেন। একই সঙ্গে রাজ্য বিজেপির প্রশ্ন, তিনি আগেই সাংসদ পদ ছেড়ে দলবদল করলেন না কেন?

আফগানিস্তানে নারীবিষয়ক মন্ত্রণালয় ভেঙে দেয়া হয়েছে

আফগানিস্তানে নারীবিষয়ক মন্ত্রণালয় ভেঙে দেয়া হয়েছে

আফগানিস্তানের নতুন শাসক তালেবান দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়টি দৃশ্যত বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা এমন একটি বিভাগ চালু করেছে, যার প্রধান কাজ কঠোর ধর্মীয় অনুশাসন প্রয়োগ করা। 

৫ অক্টোবর খুলছে ঢাবির হল

৫ অক্টোবর খুলছে ঢাবির হল

আগামী ৫ অক্টোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিকেলে ঢাবি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কুবি ছায়া জাতিসংঘ সংস্থার নতুন কমিটি গঠন

কুবি ছায়া জাতিসংঘ সংস্থার নতুন কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সংগঠন ছায়া জাতিসংঘ সংস্থার ২০২১-২২ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৯ টায় অনলাইন প্লাটফর্ম জুমে আয়োজিত এক সভায় ১৭ সদস্য বিশিষ্ট এক কমিটি ঘোষণা করা হয়। অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমান ফায়াজকে সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াইদাতুল আকমাম তাসিন নির্বাচিত করা হয়।

বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভা সদস্য ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে শনিবার কলকাতার ক্যাম্যাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলে যোগ দেন তিনি।

কুবিতে সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের নেতৃত্বে নান্টু-রায়হান

কুবিতে সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের নেতৃত্বে নান্টু-রায়হান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির বর্তমান সহ সভাপতি অর্জুন দাস শুভ্র এবং সাধারণ সম্পাদক মো ফয়সাল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নান্টু বিশ্বাসকে সভাপতি এবং গণিত বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. রায়হান হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন প্রাণ গোপাল দত্ত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে দুইজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

যশোরে পৌরনির্বাচন উপলক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান বিষয়ে ভোটারদেরকে প্রশিক্ষণ

যশোরে পৌরনির্বাচন উপলক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান বিষয়ে ভোটারদেরকে প্রশিক্ষণ

যশোর প্রতিনিধি:আগামী ২০ সেপ্টেম্বর যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নির্বাচন উপলক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান বিষয়ে ভোটারদেরকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী(মক ভোটিং) অনুষ্ঠিত হয়েছে।

বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি তিনটি চলচ্চিত্র। এতে ‘কিম জিসোক পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছে জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'নো ল্যান্ডস ম্যান'।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার টিকা গ্রহণ বাধ্যতামূলক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার টিকা গ্রহণ বাধ্যতামূলক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এ–সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।