২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের সমালোচনা বিএনপির অন্ধবিদ্বেষপ্রসূত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, ‘বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী।
বি
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থের মোড়কে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ায় সরকারকে ‘সাধুবাদ’ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি সৎ করদাতাদের প্রতি বৈষম্যমূলক ও অসাংবিধানিক এই সুবিধা যেন অন্য কোনো উপায়ে আয়কর অধ্যাদেশে রাখা না হয় সে বিষয়েও দৃষ্টি আকর্ষণ করছে সংস্থাটি।
প্রথমার্ধে আফগানিস্তানের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। যদিও গোল হজম করেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। ৮৩ মিনিট পর্যন্ত ছিল ১-০ ব্যবধানে পিছিয়ে। কিন্তু গোল শোধে মরিয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত গোছানো ফুটবল খেলেছে। শেষভাগে এসে তো দেখার মতো বেশ কয়েকটি আক্রমণও করেছে। যার ফল এসেছে ৮৪ মিনিটের গোলে।
বার্সেলোনার হয়ে সারা মৌসুমজুড়ে গোল করেছেন। অবশ্য, তবুও ক্লাবকে লা লিগা জেতাতে পারেননি লিওনেল মেসি। এবার দেশের জার্সিতেও গোল পেলেন এলএম টেন। তা সত্ত্বেও জয় পেল না আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্তিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস স্যাঞ্জেজ। প্রথমার্ধে তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি।
কুবি প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ১৩ জুন হতে চূড়ান্ত পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বৃহস্পতিবার (০৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।
আন্তঃনগর ট্রেনের টিকিট আগামী ৮ জুন থেকে কাউন্টারেও বিক্রি করা হবে। বৃহস্পতিবার রেলওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সারাদেশের সাথে একযোগে আগামী ৫ জুন যশোরে দুই ক্যাটাগরিতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
শুরু হতে যাচ্ছে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। শুক্রবার (৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি।
জম্মু ও কাশ্মিরের পুলওমায় আবার দেখা দিয়েছে আতঙ্ক। বিজেপি কাউন্সিলরকে গুলিতে ঝাঁঝরা করেছে বন্দুকধারীরা। পুলওয়ামা এলাকায় বিজেপি কাউন্সিলর রাকেশ পন্ডিতাকে বাড়িতে ঢুকে গুলি করে বন্দুকধারীরা। পুলিশের পক্ষ থেকে বারবার ওই নেতাকে বলা হয়েছিল, নিরাপত্তা ছাড়া তিনি যেন এক পাও বাড়ির বাইরে না বেরোন! কারণ বহু দিন ধরেই তাকে টার্গেট করেছিল উগ্রবাদীরা। বুধবার কোনো রকম নিরাপত্তা ছাড়াই প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ওই বিজেপি কাউন্সিলর।