বি

খিলক্ষেতে ডিবি-ছিনতাইকারী গুলি বিনিময়, নিহত ২

খিলক্ষেতে ডিবি-ছিনতাইকারী গুলি বিনিময়, নিহত ২

রাজধানীর খিলক্ষেতে পুলিশ ও ছিনতাইকারী দলের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে

যশোরে বাস থেকে ১০ টি স্বর্ণের বার উদ্ধার, আটাক ১

যশোরে বাস থেকে ১০ টি স্বর্ণের বার উদ্ধার, আটাক ১

যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া বাসস্ট্যান্ড এ পুলিশ চেক পোষ্টের পাশে যশোর থেকে বেনাপোল গামী একটি বাস থেকে ১০ টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। বেনাপোলগামী একটি বাস থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন ১.১৬৩ কেজি (৯৯.৭১ ভরি) ।  যার আনুমানিক মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লক্ষ) টাকা। 

সরকার লকডাউনের আড়ালে ক্রাকডাউন দিয়েছে : মির্জা ফখরুল

সরকার লকডাউনের আড়ালে ক্রাকডাউন দিয়েছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার লকডাউনের আড়ালে ক্রাকডাউন দিয়েছে। সরকারের করোনা সংক্রমণ প্রতিরোধ করার কোনো ইচ্ছা নেই। এখানে দুটি সুবিধা পায় তারা। একটা হলো মানুষ যদি মরে যায় মরুক, আর অন্যটা হলো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যখাতে বিরাট দুর্নীতির সুযোগ সৃষ্টি করা।’

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক : রাষ্ট্রপতি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক। ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গাজায় নতুন করে বিমান হামলায় ৩৩ জন নিহত, মৃত্যু বেড়ে ১৮১

গাজায় নতুন করে বিমান হামলায় ৩৩ জন নিহত, মৃত্যু বেড়ে ১৮১

ফিলিস্তিনের গাজায় অব্যহত ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় রোববার (১৬ মে) নতুন করে আরও ৩৩ জন ফিলিস্তনি নিহত হয়েছেন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫২ শিশু ও ৩১ নারী রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ল

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ল

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের কারণে দেশের প্রাথমিক ও কিন্ডার গার্টেনের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। রবিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

করোনা সংক্রমণ আরও প্রাণঘাতী হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা সংক্রমণ আরও প্রাণঘাতী হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে করোনা পরিস্থিতি। এই আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিইএইচও)। সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে করোনাভাইরাস মহামারী অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।’

ঈদের ফিরতি যাত্রা বিলম্বিত করার সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

ঈদের ফিরতি যাত্রা বিলম্বিত করার সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

জান্তা সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন মায়ানমারের বিউটি কুইন

জান্তা সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন মায়ানমারের বিউটি কুইন

প্রসাধনীর সরঞ্জাম নয়, হাতে রয়েছে অত্যাধুনিক রাইফেল। দেশের দুর্দিনে গ্লামার জগতকে বিদায় জানিয়ে গভীর জঙ্গলে অবস্থান নিয়েছেন মায়ানমারের বিউটি কুইন টার টেট টেট।