ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘খোলাফায়ে রাশেদীনের শাসনামলের বৈশিষ্ট্য’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বি
যশোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে র্যালী,মাস্ক ও লিফলেট বিতরন ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতা অভিযানের আয়োজন করেছে ৫৮ বিএনসিসি স্কোয়াড্রন,যশোর বিমান শাখা ।
ভারতীয় রেলপথ দিয়ে বাংলাদেশ থেকে নেপালে ২৭ হাজার টন সার রফতানির জন্য ট্রানজিট সুবিধা পেয়েছে বাংলাদেশ এবং ইতোমধ্যেই সার বোঝাই ট্রেনটি ভারতীয় রেলওয়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকার ভারতীয় হাইকমিশন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ৬০ পিস স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জমি বিরোধ মেটানোর চাঁদা না দেওয়ায় ফেনীর সোনাগাজীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরিয়ত উল্ল্যাহর উপর স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় এক মাদক কারবারি নিহত হয়েছেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের খলিলুর রহমানসহ নয় আসামির বিরুদ্ধে রায় আগামী ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের নির্যাতনের নতুন অভিযোগের ঘটনার তদন্ত এবং জড়িতদের শাস্তির ব্যবস্থা করা উচিত।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।