সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা (দোহার-নবাবগঞ্জ)-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান।
বি
আসন্ন থার্টিফার্স্ট নাইট, বড়দিন এবং নির্বাচন উপলক্ষ্যে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ও গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নাটোর লালপুরের চাঞ্চল্যকর যুবলীগ নেতা খায়রুল বাশার হত্যা মামলায় জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জে হরতালের মিছিল থেকে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির প্রধান তেলের ডিপোতে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে এই বিস্ফোরণটি ঘটে জানিয়েছেন স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল তুরস্কের ইস্তাম্বুল এয়ারপোর্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার পরিচালিত জরিপে এই স্বীকৃতি পেল তুর্কি বিমানবন্দরটি।
বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৩ সালে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে। আগামী বছরও বাংলাদেশে একই পরিমাণ রেমিট্যান্স পাবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সাম্প্রতিক ব্যালান্স অভ পেমেন্ট সংকটের কারণে বাংলাদেশের আনুষ্ঠানিক রেমিট্যান্সের প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকতে পারে।
হরতাল সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। এর আগে গত রাতে নগরীর রূপাতলীতে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। হরতালে দূরপাল্লা রুটে সিমীত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এ ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের চতুর্থ তলায় ভোটগ্রহণ শুরু হয়।
ঝিনাইদহে হরতাল সমর্থনে জেলা বিএনপির ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে তারা এ মিছিল বের করে।