বি

আদিলুরের রায় নিয়ে অ্যামনেস্টির বিবৃতি

আদিলুরের রায় নিয়ে অ্যামনেস্টির বিবৃতি

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা হয়। সেই মামলার রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আইন শুধু বিএনপির জন্য : মির্জা আব্বাস

আইন শুধু বিএনপির জন্য : মির্জা আব্বাস

নিয়ম কিংবা আইন শুধু বিএনপির জন্য বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

লিবিয়ার বন্যায় রাজবাড়ীর দুই যুবকের মৃত্যু

লিবিয়ার বন্যায় রাজবাড়ীর দুই যুবকের মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় রাজবাড়ী জেলার দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গাজায় বিস্ফোরণে ৫ ফিলিস্তিনি নিহত

গাজায় বিস্ফোরণে ৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েল-গাজা সীমান্তে একটি বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।  দুর্ঘটনাক্রমে বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরিত হয় বলে  মনে করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে। 

নেত্রকোনা নকল ব্যান্ডরোল যুক্ত তারা বিড়ি, বাংলা বিড়ি ও নিশান বিড়ি জব্দ

নেত্রকোনা নকল ব্যান্ডরোল যুক্ত তারা বিড়ি, বাংলা বিড়ি ও নিশান বিড়ি জব্দ

নেত্রকোনার পুর্বধলা উপজেলার মৌদাম বাজারের একটি বাড়ি ও বারহা বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত তারা বিড়ি, বাংলা বিড়ি ও নিশান বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।