পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আরেকটি আঘাত এসেছে। সিনিয়র নেতাদের অব্যাহত সরে যাওয়ার প্রেক্ষাপটে এবার তার দল পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর পদত্যাগ করেছেন। তবে তিনি জানিয়েছেন, তিনি দল ত্যাগ করছেন না। গত ১৭ মাস ধরে তিনি এই পদে ছিলেন।
বি
আরও একটি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এজন্য আগামী ২০৩০ অথবা ২০৩৪ সালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা। এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খালিফা এ কথা জানিয়েছেন।
বিয়ে করলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আজ বুধবার পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে বিয়ের সুখবরটি জানিয়েছেন ইমরান নিজেই। একইসঙ্গে বিয়ের সাজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামান খান পার্কের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনলাইনে সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে ইমরান খান এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মাগুরা আদালতে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে মাগুরা সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান।
একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বহরে দেখা মিলতো মনোবিদের। এখন যদিও স্থায়ী কোনো মনোবিদ নেই, তবে সময়ের প্রয়োজনে কখনো কখনো ছোট ছোট কোর্স হয়ে থাকে দক্ষ কোনো মনোবিদের তত্ত্বাবধানে। তবে ফের স্থায়ী মনোবিদ নিয়োগ দিলো বিসিবি। তবে জাতীয় দলে নয়, মনোবিদ ডেভিড স্কট নিয়োগ পেয়েছেন এইচপিতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বিএনপি নেতা কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।
আগামীকাল ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নজরুলের সাহিত্যকর্মে পরাধীনতা, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের বাণী উচ্চারিত হয়েছে ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৯, ৩০ ও ৩১ শে মে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।