রাজধানীর উত্তরায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২মে) বেলা ১২টার দিকে উত্তরার আজমপুর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার পরবর্তী দুই বছরের জন্য ৬৮৩ কোটি মার্কিন ডলারের বাজেট প্রাথমিকভাবে অনুমোদন করেছে। এতে বাধ্যতামূলক সদস্যদের ফিস ২০ শতাংশ বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে।
অধিনায়ক নিয়ে সংশয়ের অবসান হয়েছে। নাটকীয়তা শেষে লিটন দাসের কাঁধেই উঠছে নেতৃত্বের ভার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন এই উইকেট কিপার।
ঢাকাসহ দেশের সব মহানগরে পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার এ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকার বাইরে মহানগরগুলোতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুদানে দুই দলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও বাস্তবে কার্যকর নেই। যুদ্ধবিরতির মধ্যেও লড়াই চলছে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীর মধ্যে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২২ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বীর মুক্তিযোদ্ধারা সমাবেশ করেছেন।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে এবার নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
নতুন মোড় নিয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। একদল ইউক্রেনপন্থি রুশ বিদ্রোহী রুশ সেনারা রাশিয়ার অভ্যন্তরে ঢুকে দুটি গ্রাম দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কিয়েভ বলছে, এসব অভিযানে তাদের কোনো অংশগ্রহণ নেই।
চন্দ্রমাসের ১১তম মাস জিলকদ। আরবি ভাষায় জিলকদ শব্দের অর্থ হলো বসে থাকা। জাহেলি যুগ থেকে মানুষ এই মাসে যুদ্ধ-বিগ্রহ করত না। তাই এটিকে বিশ্রামের মাস বলা হয়।