বাংলাদেশের বিরোধী বিএনপি জানিয়েছে, নির্বাচন কমিশন তাদের সংলাপের জন্য যে আমন্ত্রণ জানিয়েছে, সেখানে তারা অংশ নেবে না।বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার একটি সংবাদ সম্মেলনে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বি
রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার বিষয়ে সোমবার যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের বলেন, ‘এটি শুধু প্রতিবেশী রাশিয়া এবং ইরানের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।’
ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এর ধারাবাহিকতায় সাগরিকায় আইরিশদের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছে টাইগাররা। এবার সাকিব আল হাসানের দলের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার।
মিয়ানমারের সামরিক বাহিনী-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ক্ষমতাচ্যুত আং সান সু চির দলক ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি) ভেঙে দিয়েছে। নতুন নির্বাচনী আইনের আওতায় দলটি নতুন করে নিবন্ধিত হওয়ার জের ধরে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ৫৩০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
কুড়িগ্রামের ৪ উপজেলা থেকে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযান পরিচালনার জিআর ওয়ারেন্ট মূলে উলিপুরে একজন, সিআর ওয়ারেন্ট মূলে রাজিবপুরে ২ জন, জিআর সাজা ওয়ারেন্ট মূলে নাগেশ্বরীতে একজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে রাজারহাটে একজন।
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে। অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে বেশকিছু মাদকদ্রব্য ও ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
বৃহস্পতি তুঙ্গে এখন হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের। কারাগার- তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের মুকুটে জুড়লো আরেকটি পালক। একটি স্মার্টফোনের মডেল হয়ে আসছেন।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে ০৯টি পদে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।