রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বি
‘অসম’ চুক্তির শর্ত নিয়ে গোপনীয়তা, কয়লার মান ও দামের সীমা নিয়ে ধোঁয়াশা, উৎপাদন খরচের হার, ক্যাপাসিটি চার্জ এবং ঝুঁকির দায়ের শর্ত নিয়ে প্রশ্ন থাকার পরও ভারতের আদানি গ্রুপ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানির যে চুক্তি করেছে, তার কঠোর সমালোচনা করছেন বিশেষজ্ঞরা।
সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনা মতেই জাতীয় পার্টি চলবে। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে এক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলে পার্টি সংস্কার করতে দ্রুত কাউন্সিল শেষ করতে হবে।
ডায়াবিটিস যে কখন শরীরে নিশব্দে হানা দেয়, তা চট করে ধরতে পারেন না কেউই। রক্ত পরীক্ষা না করলে তা বোঝা কঠিন। আবার ডায়াবিটিস ধরা পড়লে পছন্দের অনেক খাবার খাওয়া বারণ হয়ে যেতে পারে।
নাটোরের বাগাতিপাড়ায় ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে নির্বাচনী এলাকায় মোট ৪৬টি প্রকল্পে মোট ৪৩ লাখ টাকা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক কাঠামো ও প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছে বিএনপি। তাদের গণতন্ত্র বিরোধী রাজনীতির কারণেই এদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বার বার হোঁচট খেয়েছে।
কোটা পূরণ না হওয়ায় ষষ্ঠবারের মতো বাড়ানো হয়েছে হজযাত্রী নিবন্ধনের সময়। বাড়ানো সময় অনুযায়ী আগামী ৩০ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন চলবে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রমজান মাসে জনজীবনের পবিত্রতা ও শান্তিকে উপেক্ষা করে আন্দোলনের জন্য বিএনপির আহ্বানের সমালোচনা করে দেশবাসীকে উন্নয়নের বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আইরিশদের বিপক্ষে টস হেরে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সফরকারী অধিনায়ক পল স্টার্লিং টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।
ইবি প্রতিনিধি : নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।