এনটিআরসিএর চতুর্থ গণবিজ্ঞপ্তি-১২ নম্বর শর্ত ও শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৪ নভেম্বরের পরিপত্রের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ।
বি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল রবিবার সংসদে উত্থাপিত হয়েছে। যার লক্ষ্য সরকার গণশুনানি ছাড়াই বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের সুযোগ তৈরি করা।
বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ‘ভাঙচুর’ করার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে বিএনপির দায়ের করা অভিযোগ রোববার খারিজ করে দিয়েছেন ঢাকার একটি আদালত।
দেশের জনগণ বিএনপি’র নেতৃত্বের পতন চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছয় আসামির বিষয়ে সোমবার রায় ঘোষণা করা হবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন।
বৈশ্বিকভাবে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে চলেছে। নিন্ম আয়ের, মধ্যম আয়ের ও ধনী দেশগুলোয়ও থেমে নেই খাদ্য খাতে মূল্যস্ফীতি বৃদ্ধির হার।
নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশের হামলা, ভাঙচুর’ ও সিনিয়র কয়েকজন নেতাকে গ্রেফতারের বিষয়ে মামলার আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মুনাজাতের সময় টঙ্গীর তুরাগ পাড় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মুনাজাতে বিশ্ব শান্তির কামনা করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বিশ্বের সবচেয়ে খারাপ বাতাসের শহরের তালিকায় আবারো শীর্ষে উঠে এসেছে ঢাকা। রোববার শুক্রবার সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩১৫ নিয়ে ঢাকার বাতাসের মান 'বিপজ্জনক' অবস্থায় ছিল।