পাঠ্যপুস্তক নিয়ে যারা বিরোধীতা করছে তারা স্বাধীনতা, প্রগতি ও দেশের উন্নয়নবিরোধী বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
বি
শীতকালে বিদ্যুতের চাহিদা কমে যায় প্রায় অর্ধেক। কিন্তু অল্প চাহিদার বিদ্যুৎও উৎপাদন করতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি স্বাধীন বিচার বিভাগের স্বপ্ন দেখেছিলেন, যেখানে শোষিত-বঞ্চিত-নির্যাতিত এবং অসহায় মানুষগুলো স্বল্প খরচে দ্রুত ন্যায়বিচার পাবেন।
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়। প্রথম ক্রিকেটার হিসেবে এই বিপিএলেই শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জনগণ কতৃক বার বার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া হয়ে ওঠেছে।
লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনি, জিকির ও তাবলীগের দেশি-বিদেশি বয়োজ্যেষ্ঠদের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। ইজতেমায় আরও দুই মুসল্লি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এ নিয়ে এ পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ-এ।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমানুল সোহান সভাপতি ও ফোকলোর স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুখলেসুর রহমান সুইট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনে জার্মানির অত্যন্ত কার্যকর লিওপার্ড ট্যাংক সরবরাহ করতে একমত হতে পারেনি। এসব ট্যাংক ইউক্রেনে সরবরাহ করা হলে যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়তে পারে বলে রাশিয়ার হুমকির মুখে ন্যাটো নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে