দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
- প্রতিদিনের অতিরিক্ত চিনি কীভাবে ক্ষতি করছে শরীরের?
- * * * *
- মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু
- * * * *
- হবিগঞ্জে হামলার প্রতিবাদে নড়াইলে এনসিপির মশাল মিছিল
- * * * *
- গাজায় অভিভাবক হারানোর তালিকায় ৬০ হাজারের বেশি শিশু
- * * * *
- বায়ুদূষণের শীর্ষে কাম্পালা, বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- * * * *
বৃষ্টির আভাস
এপ্রিলজুড়ে তাপপ্রবাহের পর ইতোমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত সিলেট, চট্টগ্রাম, ফেনী ও রাঙ্গামাটিতে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এ ধারাবাহিকতায় (আজ বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে ঢাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে।
দেশের উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা সিলেটের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
দেশব্যাপী চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে আগামী তিনদিনেও। তবে এর মধ্যেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।সোমবার (২৯ এপ্রিল) থেকে বুধবার (১ মে) পর্যন্ত তিনদিনের পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তীব্র গরমে অতীষ্ঠ জনজীবন। সহসাই এমন অবস্থা থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
চট্টগ্রামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজ সোমবার (২২ এপ্রিল) তথ্য জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস
দেশের পাঁচ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
ঢাকাসহ দেশের চার বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।