বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই ডুবছে ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক

সামান্য বৃষ্টিতেই ডুবছে ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক

সিলেটের ফেঞ্চুগঞ্জে বৃষ্টির পানিতে ফেঞ্চুগঞ্জ বাজারের পোস্ট অফিস রোড এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বছরের পর বছর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বিশেষ করে বাজারের ব্যবসায়ী ও সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দাদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী এর স্থায়ী সমাধানের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 

সকালের মধ্যে ২০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

সকালের মধ্যে ২০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

রাজধানী ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অতিবৃষ্টির ঝুঁকিতে পটিয়া, প্রস্তুত ৩৬ আশ্রয়কেন্দ্র

অতিবৃষ্টির ঝুঁকিতে পটিয়া, প্রস্তুত ৩৬ আশ্রয়কেন্দ্র

সম্প্রতি অতিবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পটিয়ায় জলাবদ্ধতা, নদীর পাড় ভাঙন এবং পাহাড়ি ঢলের আশঙ্কা দেখা দেওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র, মোবাইল হাসপাতাল ও ত্রাণ বিতরণ কেন্দ্র হিসেবে খোলা হয়েছে।

ঘরে ঢোকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের আয়াসের মৃত্যু

ঘরে ঢোকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের আয়াসের মৃত্যু

ময়মনসিংহ নগরীতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঘরের ভেতর জমে থাকা পানিতে ডুবে আয়াস (৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মায়ের পাশে খাটে ঘুমে থাকা অবস্থায় অসাবধানতাবশত মেঝেতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

টানা বৃষ্টিতে ফুঁসছে মুহুরী-কহুয়া-সিলোনীয়া

টানা বৃষ্টিতে ফুঁসছে মুহুরী-কহুয়া-সিলোনীয়া

টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন জরুরি সভা ডেকে আগাম প্রস্তুতি শুরু করেছে।

দেশের পাঁচ বিভাগে​ ভারি বৃষ্টির আভাস

দেশের পাঁচ বিভাগে​ ভারি বৃষ্টির আভাস

দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো দুই দিন, ভারি বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি

বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো দুই দিন, ভারি বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি

মৌসুমি লঘুচাপের প্রভাবে সারা দেশে বিক্ষিপ্তভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চলতি বর্ষা মৌসুমের রেকর্ড ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত, সকালের মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত, সকালের মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ বুধবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকাসহ দেশের ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।