প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এলেন তারেক রহমান। সকাল থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে জেলাজুড়ে বেশ বৃষ্টিপাত হচ্ছে।
বৃষ্টি
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। এই সময়ে ফেনীতে ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ফুটবল বিশ্বকাপকে ঘিরে মাঠের লড়াই শুরুর আগেই সর্বত্রই এখন ফুটবল উন্মাদনা। কেউ বড় বড় পতাকা বানিয়ে কেউবা প্রীতি ম্যাচ কিংবা আনন্দ র্যালি করছে সমর্থকরা।
সন্ধ্যা পৌনে ৬টা থেকে রাত ৯টা। টানা সোয়া তিন ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা।
এক কথায় জীবনযাত্রায় হঠাৎ যেন অচলাবস্থা নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরো কয়েকদিন থেমে থেমে হতে পারে এমন বৃষ্টি।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
গত পাঁচ দশকে রাজশাহীতে বর্ষা মৌসুমের বৃষ্টিপাত প্রায় ৩৪ শতাংশ কমে গেছে। একই সঙ্গে ধারাবাহিকভাবে বাড়ছে তাপমাত্রা।
কয়েক দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এ অবস্থায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে ৪ জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে।
সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।