যশোরের বেনাপোল সীমান্তের কাগজ পুকুর এলাকা থেকে একটি এলিয়ন প্রাইভেট কারে ৫ হাজার পিস ইয়াবাসহ সোহাগ হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বেনাপোল
খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সুন্দরবন একাডেমির পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, পদ্মা সেতু চালু হলে মোংলা বন্দর আরও সচল হবে। তিনি বলেন, এর ফলে ব্যবসায়ীরাও বিনিয়োগে আকৃষ্ট হবে। মোংলা, পায়রা, বেনাপোল, ভোমরা বন্দর থেকে আমদানী-রপ্তানী বাড়বে।
পদ্মা সেতু উদ্বোধনের সংবাদের পর থেকেই যশোরের সর্বসস্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। অল্প সময়ে ঢাকা যাতায়াতই শুধু নয় এই সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাথে এই জেলাতেও ঘটবে ব্যবসা-বাণিজ্যের প্রসার। দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল বন্দরের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। বাড়বে প্রবৃদ্ধি।
বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স ভাইরাস। দেশে মাঙ্কিপক্স সংক্রমণ প্রতিরোধে স্থলবন্দর ও চেকপোস্টে সতর্ক রয়েছে কতৃপক্ষ।
যশোর প্রতিনিধি:যশোর আদালতে বেনাপোল কাস্টম হাউসের বর্তমান ও সাবেক কমিশনারসহ ৩২ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সাগর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকবর আলী ।
ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মোহন দাস করম চাঁদ গান্ধীর( মহাত্মা গান্ধীর) ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ওপারে ছুটি থাকায় আজ শনিবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে সকল ধরণের আমদানী রফতানী বাণিজ্য বন্ধ রয়েছে।
ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশনে আব্দুর রহিম নামে এক পাসপোর্ট যাত্রীর স্ট্রোক করে মৃত্যু হয়েছে। তিনি ঢাকা ঢাকশিন খান এলাকার জহিরুল হকের ছেলে।
যশোর প্রতিনিধি:ঢাকা যাত্রাবাড়ীর চাঞ্চল্যকর স্ত্রী ও সন্তান হত্যা মামলার আসামী ওয়াহিদুল ইসলামকে বেনাপোল থেকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
যশোর প্রতিনিধি:ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের আরও ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।
বেনাপোল স্থল বন্দরের সিজিসি ৯ গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশী ও ভারতীয় নকল ওষুধ সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা।