বিএনপি ক্ষমতায় থাকাকালে ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। যে ভাষণ ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে, সেই ৭ ভাষণ তারা নিষিদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের চেতনায় তাদের ন্যূনতম বিশ্বাস আছে বলে আমরা মনে করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি বলেন দেশের স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
বৈধ
অবৈধ ভিসা বাণিজ্য এবং কিংডমের বাইরে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে ঢাকা দূতাবাসের দুই প্রাক্তন কর্মকর্তা এবং বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ।
রংপুরে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৮ লক্ষাধিক অনুমোদনহীন অবৈধ জাকির বিড়ি ও লাঙ্গল বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যান চালককেও গ্রেফতার করা হয়েছে।
সরকার বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা দিয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি একটি অবৈধ দল। তাদের জন্মই হয়েছে অবৈধভাবে। তারা সন্ত্রাস, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে, দেশকে পিছিয়ে দেয়।’
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ স্টার বিড়ি ও দিলীপ বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া থেকে শুরু করে চাঁদপুরের মেঘনা এবং পদ্মা নদী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০ লাখ মিটার কারেন্ট জাল, ৭ হাজার কেজি জাটকা ও ৬ জেলে এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করে নৌপুলিশ।
দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিতে দুই মাস সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমপক্ষে ৮টি অবৈধ ঘের উচ্ছেদ করা হয়েছে। এই সময় জব্দ করা হয় মাছ ধরার জন্যে ব্যবহৃত রিং জাল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ঘের মালিকরা পালিয়ে যায়।
রাজস্ব ফাঁকি দেওয়া নকল বিড়ি ও ভারতীয় অবৈধ পাতার বিড়ি বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সিলেট জেলা বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ।