মেরাদিয়া জে ব্লকের বাঁশপট্টি সংলগ্ন আঙ্গর জোড়া এলাকায় রামপুরা খালের উপর একটি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৈধ
রাজধানীতে ১৬৭টিসহ সারাদেশে ৮৮২টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার রাতে অধিদপ্তরের এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক ওরফে ড্রাইভার মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
নাইজেরিয়ায় অবৈধ এক তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক লোক নিহত হয়েছে। নাইজেরিয়ার রিভার্স স্টেটে শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে সরকারি এক কর্মকর্তা এবং এক পরিবেশবাদী কর্মী জানান।
ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জে স্থাপিত সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ছয়জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় বাতিল করা হয়েছে দুইজনের প্রার্থিতা।
সারাদেশে অবৈধ ভাবে গড়ে তোলা বিড়ি-সিগারেটের ফ্যাক্টরি অবিলম্বে বন্ধ এবং জিনিসপত্র জব্দে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট করেন। রিটে জামালপুর-৪ আসনের এমপি মুরাদ হাসানে কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়েছে।
আওয়ামী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে ছয় কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আলোচিত মামলাটির বিচার শুরু হলো।