স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ। তারা সেবার প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করেন বলেই বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর হয়েছে।
ব্যবস্থা
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ শিক্ষা নিয়ে ব্যবসা করার মানসিকতা পরিহার করার জন্য এ খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশের মহাসড়কগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সমন্বিত ট্র্যাফিক ব্যবস্থাপনা ও ঘটনা শনাক্তকরণ সিস্টেম (আইটিআমআইডিএস) প্রবর্তন করার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা একথা জানান।
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশনস অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ তার প্রথম সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন
বাংলাদেশে সৌরবিদ্যুত সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে জার্মানি। বুধবার বার্লিনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে দ্বিপাক্ষিক সভায় জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ড. বার্বেল কোফলার এ সহযোগিতার কথা জানান।
যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন মন্তব্য করে তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু দুর্নীতির কথা বললে হবে না, প্রমাণ দিতে হবে, তা হলে ব্যবস্থা নেওয়া হবে।
দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ বাস্তবায়নের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিজ্ঞপ্তিতে দেয়ালে পোস্টার লাগালে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রোববার (২৫ ডিসেম্বর) সারাদেশে বড়দিন উদযাপনের জন্য তার বিশেষ ফোর্স টিম, হেলিকপ্টার, ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রেখেছে।
দেশের কৃষি বিজ্ঞানীরা মাটির সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। পাশাপাশি তিনি দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কারিকুলাম নিয়েও প্রশ্ন তুলেছেন।
রাশিয়া বলেছে, দেশটির কৃষ্ণসাগর নৌবহরে হামলা চালানো ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী ক্রিমিয়া উপকূলে মোতায়েন ওই নৌবহরে শনিবার যে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে তা সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু নয়।