বগুড়া সদরের ঠেঙ্গামারা উত্তরপাড়া এলাকায় এক ব্যক্তি প্রভাব খাটিয়ে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় পয়ঃনিষ্কাশনের নোংরা পানি এখন সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চলাচলের প্রধান সড়কটি ড্রেন ও ডাস্টবিনে পরিণত হয়েছে।
ব্যবস্থা
পবিত্র মাহে রমজানের মহান শিক্ষা ও আদর্শকে ধারণ করে কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায়, সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
মেট্রোরেলকে যোগাযোগ ব্যবস্থার ‘ব্যাকবোন’ হিসেবে ধরে ভবিষ্যতে জনবহুল এলাকায় মনোরেল চালুর সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধুমাত্র যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ২ হিজরির ১৭ রমজান (১৩ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ। ইসলামের ইতিহাসে এটি প্রথম সবচেয়ে বড় যুদ্ধ।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রইসরায়েলের চলমান সংঘাতের কারণে আকাশপথ বন্ধ থাকায় দেশে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
বাসা থেকে ময়লা সংগ্রহের বিল ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় ৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।