ব্রাজিল ফুটবল দল ফুটবল বিশ্বকাপ ২০২৬

২ বছর পর গোল পেলেন এন্দ্রিক, মিসরকে হারাল ব্রাজিল

২ বছর পর গোল পেলেন এন্দ্রিক, মিসরকে হারাল ব্রাজিল

সেই ২০২৪ সালের মার্চে ব্রাজিলের হয়ে সবশেষ গোলটি করেছিলেন এন্দ্রিক। এরপর অফ ফর্মে ছিলেন অনেক দিন, দল থেকেও ব্রাত্য হয়ে পড়েছিলেন রীতিমতো। তবে বিশ্বকাপের ঠিক আগে তিনি জ্বলে উঠলেন, দারুণ ফিনিশে গোল করলেন। তার এই গোলেই ২০২৬ ফিফা বিশ্বকাপের ঠিক আগে প্রীতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দলের হয়ে অন্য গোলটি করেছেন ব্রুনো গিমারেশ।