জমি কেনাবেচা নিয়ে আর্থিক বিরোধের জেরে রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রপার্টিজের ভেতরে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে।
- নারায়গঞ্জের ফতুল্লায় মাদরাসায় আগুন: ৪৮ শিক্ষার্থী বার্ন ইন্সটিটিউটে, আইসিইউতে ৩
- * * * *
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালে ৭০ দিন ছুটি, দেখুন সেই তালিকা
- * * * *
- মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- * * * *
- আজকের নামাজের সময়সূচি, ১০ নভেম্বর ২০২৬
- * * * *
- নাটোরে রোভার স্কাউট ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স
- * * * *
ভাঙচুর
৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়ায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
ভারতের আসামে বাঙালি মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি।
পাবনা সদর উপজেলার একটি আবাসিক মাদরাসায় এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ওই মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে দুলাল (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের একটি প্রতিনিধিদলের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা।
কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের বিরোধের জেরে দলীয় কার্যালয়ের সামনে দলের সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা হাসান রিমি নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন শিশুটির স্বজনেরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও সময়মতো অস্ত্রোপচার না করায় মাহিমা নামে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার সময়ই তার অবস্থা গুরুতর ছিল।