মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় কয়েকদিন ধরে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কেটেছে। বেড়েছে বৃষ্টিপাত। আভাস রয়েছে অতিভারী বর্ষণের। সোমবার (১৮ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ভারী বৃষ্টি
দেশের ৬ বিভাগের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কুড়িগ্রামে দুইদিন ধরে ফের বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে তিস্তা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নদ-নদী তীরবর্তী মানুষ বিশেষ করে আমন খেতের কৃষকরা আতঙ্কে পড়েছেন। ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট ভূমিধস এবং নদীর পানি দু’কূল ছাপিয়ে কাদার প্রবল স্রোত সৃষ্টি করার পর কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৮৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ১৫১ জন। গত ২৫ জুন থেকে এই ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে দেশটি।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই শহর। বাণিজ্যনগরীতে ইতোমধ্যে কমলা সতর্কতা জারি করেছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।
উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল বাংলাদেশের সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় নেমে আসতে শুরু করেছে। স্থানীয়রা বলছেন, এরইমধ্যে হাওরগুলো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আশংকা বাড়ছে এমন বৃষ্টি আরো দিন দুয়েক চলতে থাকলে ডুবে যাবে নিম্নাঞ্চলসহ অনেক এলাকা।
দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মোটামুটি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ সময়ে তিন বিভাগের অধিকাংশ জায়গায় এবং পাঁচ বিভাগের অনেক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে বলেও রাষ্ট্রীয় এ সংস্থাটি জানিয়েছে।
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।