ময়মনসিংহের ভালুকায় পথে বাস থামিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলা স্কুলছাত্রী সাফওয়ান সিদ্দিকা রিয়ান মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের অনুভূতি প্রকাশ করে বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের যে রক্তের বন্ধন, সে বন্ধনের টানেই তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। আজ তারেক রহমান আমার সঙ্গে কথা বলেছেন। এই অনুভূতিটার কোন ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই অনুভূতি অসাধারণ।
ভালুকা
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার ঘটনায় মো. রাজিব (২২) নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাউলা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হল।
ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।
ময়মনসিংহের ভালুকায় সিএনজিচাপায় মো. রিয়াজ উদ্দিন (৫৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধীতপুর ইউনিয়নের টুংরাপাড়া বাজারে ভালুকা-গফরগাঁও সড়কে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত রিয়াজ উদ্দিন টুংরাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ভালুকা বাজার মাছের আড়ৎ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন আপ ভালুকা’।
ময়মনসিংহের ভালুকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে কথা বলা ও স্বাধীনভাবে নিজের কাজ নিজে করতে পারেনি। তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে।
ময়মনসিংহের ভালুকায় কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় শাওন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দিনব্যাপী ভালুকা সদর ও মেদুয়ারী ইউনিয়নে এই কর্মসূচিতে সাধারণ মানুষকে সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মুবাশ্বির পাঠান (তানিম) ও তার সহকারীরা।
ময়মনসিংহের ভালুকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে ভালুকার হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।