ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে কবর থেকে মানবদেহের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভরাডোবা খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভালুকা
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অবৈধ ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট সিরামিক কারখানায় মেশিনচাপায় মামুন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের ভালুকায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটের দিকে ভালুকা মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম ফোর্সসহ উপজেলার সিটাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখা। শুক্রবার সকালে ভালুকা পৌর মার্কেটের মনোয়ারা হায়দার পার্টি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের ভালুকা শহরের টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় গৃহবধূ ময়না বেগম (৩০) ও তার দুই শিশু সন্তান রাইসা (৭) এবং নিরব (৫)–কে গলা কেটে হত্যা করার ঘটনায় গৃহবধূর দেবর নজরুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত গোপন অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার জীবনতলা বাজারসংলগ্ন এলাকার জনৈক হাফিজ উদ্দিনের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
চাকরি জাতীয়করণ ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখা। সোমবার (২৪ জুন) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৮) ও পথচারী সবুজ মিয়া (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।