স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,ভাস্কর্য পুজার জিনিস নয়, এটি স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার বিষয়। ভাস্কর্য ইস্যু নিয়ে যারা ছিনিমিনি খেলছেন তারা ভুল করছেন।
ভাস্কর্য
মূর্তি ইস্যুতে কি হেফাজতে ইসলাম পিছু হটছে? না তাদের সাথে সরকারের সমঝোতা হয়েছে? যা-ই হোক না কেন, হেফাজত যে এবার মাঠের আন্দোলনে যাচ্ছে না তা মোটামুটি নিশ্চিত৷ তারা এখন তাদের বিরুদ্ধে মামলা নিয়েই বেশি ভাবছে৷
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, কুষ্টিয়া লালন-মীর মশাররফের মাটি।
কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার মামলার গ্রেফতারকৃত তিন আসামিকে আদালত তিন দিনের রিমান্ড আদেশ মঞ্জুর করেছেন।
কুষ্টিয়ায় বহুল আলোচিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুষ্টিয়ায় এবারে ভাঙচুর করা হলো ভারতে ব্রিটিশ শাসনবিরোধী সশস্ত্র সংগ্রামের বাঙ্গালি বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য। ভাস্কর্যটি জেলার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত।
ভাস্কর্য বিতর্কে দেশের আলেমরা সরকারকে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঢাকায় ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সোমবার রাত ৯টা থেভে পৌনে ১১ টা পর্যন্ত বৈঠক করেছে দেশের শীর্ষ স্থানীয় আলেমেরা।
বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুর ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ঘটনায় পাবনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, র্যালি ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার মাদ্রাসার দুই শিক্ষার্থী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।