বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে। দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাই। আজকেএকতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই।'
ভোটকেন্দ্রে
লালমনিরহাটের পাটগ্রামে তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোর সোয়া ৫টার দিকে পাটগ্রামের তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র (নং-১৫৪) এবং আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (নং-১৫৬) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজশাহীতে উপশহর প্রাইমারি স্কুল ভোটকেন্দ্রের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হবিগঞ্জের চুনারুঘাটে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোটের মাত্র একদিন আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়।
নির্বাচন ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজশাহী ও ফেনীর চার ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভারতের ছত্তিসগড়ে বিধানসভার নির্বাচনে ভোট চলছে। এরই মধ্যে সুকমার টোন্ডামার্কা এলাকায় বোমা বিস্ফোরণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সিআরপিএফ কোব্রা ব্যাটালিয়নের এক সেনা আহত হয়েছেন।