আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের চলাচলের জন্য বিভিন্ন যানবাহন ব্যবহারে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন টাস্কফোর্স’র ২য় সভা অনুষ্ঠিত
- * * * *
- এসিআই ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্বপ্নে
- * * * *
- টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন
- * * * *
- বাংলাদেশ সরকারকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- * * * *
- স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- * * * *
ভোট
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের ১০০ কয়েদি। তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটারদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ভোটের দিন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের আশপাশে অবস্থান করে ভোট রক্ষা করতে হবে। আমাদের একটি-দুটি চোখ নয়, লাখ লাখ চোখ নিয়ে আমরা আমাদের ভোটকেন্দ্র পাহারা দেব।
হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। গতকাল রবিবার বিকেলে ভোলার চরফ্যাশনের টিবি স্কুল মাঠে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এই আহ্বান জানান।
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে সারা দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতেই গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
খাগড়াছড়ি ২৯৮ আসনে পাহাড়ের দুটি উপজেলার তিনটি দুর্গম ভোটকেন্দ্রে সোমবার থেকে হেলিকপ্টার যোগে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হবে।
বরিশাল-৫ ও ৬ আসনের প্রত্যেকটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সব ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন এই দুই আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম।
ক্রমেই শীতের আমেজ কমে আসছে, একইসঙ্গে সারা দেশে বাড়ছে নির্বাচনী উত্তাপ। আর তিন দিন বাদে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।