সরকার শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত বিএসএফ সংলাপে এ কথা বলেন তিনি।
মন্ত্রণালয়
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান। চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ ৩০ সেপ্টেম্বর। জাতীয় কন্যা শিশু দিবস। বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’। ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ই-কমার্সে প্রতারণার জন্য প্রাথমিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে। তবে সরকারও এই দায় এড়াতে পারে না।
আফগানিস্তানের নতুন শাসক তালেবান দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়টি দৃশ্যত বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা এমন একটি বিভাগ চালু করেছে, যার প্রধান কাজ কঠোর ধর্মীয় অনুশাসন প্রয়োগ করা।
সাধারণ মানুষকে সুবিধা দেয়ার লক্ষ্যে ডিজিটাল প্লাটফরমে সব ধরনের সেবা প্রদানের উপায় খুঁজতে ও সম্ভাব্যতা যাচাইয়ে আইসিটি বিভাগের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিদেশে বাংলাদেশের ৭৮টি মিশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমগত ভাবে কমতে থাকায় সেপ্টেম্বর মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বৈঠকে বসবেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তি ও কর্মকর্তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে ১৫ আগস্ট বাদ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও চেতনা বিকাশে অবদান রাখা ব্যক্তি এবং সংগঠন ও সংস্থাকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত ও উৎসাহিত করার লক্ষ্যে সাত ক্যাটাগরিতে ‘মুক্তিযুদ্ধ পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছরের ১৫ ডিসেম্বর এই পদক দেওয়া হবে।
করোনাভাইরাস প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের ওপরের কেউ টিকা ছাড়া ঘরের বাইরে বের হলে শাস্তির আওতায় আনা হবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়।