সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)।
মন্ত্রণালয়
রাশিয়ার জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করতে না দেওয়ায় মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা যাবে না। ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের ১ মাসের মধ্যে দায়িত্ব ছাড়তে হবে।
অদৃশ্য কারণে সময়মতো জ্বালানি তেল পরিশোধনের দ্বিতীয় ইউনিট করতে না পারায় দায়ভার বহন করতে হচ্ছে পুরো জাতিকে। উচ্চ মূল্যে জ্বালানি তেল কিনতে গিয়ে উচ্চ মুল্যস্ফীতির যাতাকলে পিষ্ঠ হচ্ছে হচ্ছে।
নতুন বছরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে প্রায় ৭ হাজার শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায় জেএসসি ও জেডিসি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিভূক্ত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহায়ক পদে ৯০ জনকে নিয়োগ দেবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কপ-২৮ সম্মেলনে বাংলাদেশ থেকে যাতে চেয়ারম্যান নির্বাচিত করা যায় সে লক্ষ্যে যথাযথ পদক্ষেপের পাশাপাশি প্রচার প্রচারণা চালানোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান।