প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের (এমডিবি) মাধ্যমে একটি সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্য সম্মিলিত বৈশ্বিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন, ‘আসুন আমরা এমডিবি’র মাধ্যমে দরিদ্র জনগণকে সহায়তা করে, একটি সমৃদ্ধ এবং দারিদ্র ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে একত্রে কাজ করি।’
মন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফোনালাপে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে খুৎবা পড়ার সময় জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম, উলেমা এবং খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
দেশে চতুর্থ পর্যায়ে আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মডেল মসজিদগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।
মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শংফু বৈঠক করেছেন। রোববার (১৬ এপ্রিল) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তিন দিনের রাশিয়া সফরের মাসখানেকের কম সময়ের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির মেয়াদ আগামী সপ্তাহে (২৪ এপ্রিল) শেষ হতে চলেছে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার বলেছেন, বিদেশীদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। এর বদলে বরং তিনি বিরোধী দল বিএনপিকে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে যেতে এবং তাদের কথা শুনতে পরামর্শ দিয়েছেন।
রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন বলেছেন, স্টেশনগুলোতে আমরা এক্সেস কন্ট্রোল করেছি কাজেই টিকেটবিহীন কোন যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না।মন্ত্রী আজ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের সবার একটি প্রশ্ন জাগছে- কেন এত ঘন ঘন এবং শেষ রাতের দিকে দুর্ঘটনাগুলো ঘটছে। তবে সঠিক তদন্তের আগে নাশকতার কথা বলতে পারি না।