প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে তাদের নিজেদের জন্য খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং যেকোনো সংকট মোকাবেলায় রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি পণ্যের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমদানি পণ্যের উপর নির্ভরতা কমাতে হবে এবং আমাদের সকলেরই এ চেষ্টা করা উচিত।’
মন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলছেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭২-এ ওষুধ ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড, ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেয়ার বিধানও রয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চকচকে চাল বর্জন করে পুষ্টিগুণসম্পন্ন চাল খাওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বনানীতে ১৫ আগস্টের শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় তিন নেতার সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। জাতীয় নেতা কামারুজ্জামানের সমাধি রাজশাহীতে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় চার নেতাকে হত্যা মামলায় বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে ।
জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী অপশক্তি এখনও নানাভাবে চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ অক্টোবর গভীর রাতে হ্যালোইন উদযাপনের সময় দক্ষিণ কোরিয়ার সিউলের ইতাইওয়ানে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় আজ গভীর দুঃখ প্রকাশ করেছেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপির সমাবেশে বাস মালিকরা তাদের বাসের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে ধর্মঘট দিচ্ছে; অন্য কোন কারণে নয়।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শুদ্ধ সংস্কৃতির চর্চা একটি সুন্দর সমাজ গড়তে অপরিহার্য। সৃষ্টিশীল সমাজ গড়তে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।