দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্থদের পাঁকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে পাঁকা ঘর নির্মাণের জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ১৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেওয়াল, আরসিসি পিলার ও ছাদ দিয়ে এসব ঘর নির্মাণ করা হবে।
মন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তার ছোট বোন শেখ রেহানার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যা ছুটির দিনে তাদের মাছ ধরার আনন্দের মুহূর্ত ধারণ করেছে। ছবিগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করেছে বেশ।
দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ লিপ্ত ইউক্রেন ও রাশিয়া। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভের অর্থ দেশের উন্নয়ন, আমদানি ও জনগণের কল্যাণে ব্যবহার করা হচ্ছে। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন পায়রা সমুদ্রবন্দরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, টার্মিনাল বাদে অন্য কোথাও টোল নেয়া যাবে না।তিনি বলেন, বাস কিংবা ট্রাকের মালিক ও শ্রমিক সমিতি একটা টোল নিয়ে থাকেন, তারাই সেটা নির্ধারণ করেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুদ্ধের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তাদের উন্নত জীবনযাপনের সুযোগ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মানবতার স্বার্থে বিশ্ব অর্থনীতি স্বাভাবিক করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের দেশ ও জনগণের কথা চিন্তা করে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন।
যশোর প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা দিপু মনি বলেছেন, দেশবাসী শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি তার উল্টোটা করতে চায়। তাদের দাবির সাথে জনগণের কোন সম্পর্ক নেই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়ে বলেছেন, তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ সমর্থনে সহযোগিতা অব্যাহত রাখবেন।